রায়গঞ্জ মেডিকেলে পৌঁছল কোভিড ভ্যাকসিন - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Wednesday, 13 January 2021

রায়গঞ্জ মেডিকেলে পৌঁছল কোভিড ভ্যাকসিন



নিজস্ব প্রতিনিধি কলকাতা  ১৩ ই জানুয়ারি

 কড়া পুলিশি ঘেরাটোপে রায়গঞ্জ মেডিকেলে পৌঁছল কোভিড ভ্যাকসিন। বুধবার সন্ধ্যায় রায়গঞ্জ মেডিকেলের টীকা সংরক্ষন কেন্দ্রে নির্ধারিত নিয়ম মেনে ১৭হাজার ডোজ ভ্যাকসিন সংরক্ষন করা হয়েছে বলে জেলা স্বাস্থ্য দফতর সুত্রে জানানো হয়েছে। আগামী ১৭তারিখ থেকে গোটা রাজ্যের সাথে উত্তর দিনাজপুর জেলা জুড়ে প্রথম দফায় স্বাস্থ্যকর্মীদের এই ভ্যাকসিন প্রয়োগের কাজ শুরু হবে বলে স্বাস্থ্য দফতর জানিয়েছে। এদিন জেলার উপ-মুখ্য স্বাস্থ্য আধিকারিক-৩ গৌতম মন্ডল জানিয়েছেন, "প্লাস ২ থেকে ৮ডিগ্রি সেলসিয়াসে রায়গঞ্জ মেডিকেলের টীকা সংরক্ষন কেন্দ্রে রাখা হয়েছে। আগামীকাল সমস্ত ব্লক ও অন্যান্ন সরকারি হাসপাতালগুলিতে পাঠানো হবে। এখনই সাধারণ মানুষের জন্য নয়, প্রথম দফায় স্বাস্থ্য কর্মীদের দেওয়া হবে।" এদিকে স্বাস্থ্য দফতরের দাবী ১৭হাজার ডোজ ভ্যাকসিন এলেও প্রথম দফায় অর্ধেক ডোজ করে দেওয়ার আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীতে আরো ভ্যাকসিন ডোজ সরবরাহ হলে বাকি ডোজ প্রয়োগে অসুবিধা হবে না বলে জেলা স্বাস্থ্য দফতর সুত্রে খবর।

No comments:

Post a Comment

Post Top Ad